
এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে ধানের সমন্বিত রোগবালাই ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার চৌকিবাড়ী উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ৪৫ জন কৃষক ও ৫ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের এ প্রশিক্ষণ দেয়া হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষনা ইন্সটিটিউটের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. মো. আব্দুল লতিফ। চৌকিবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান কুদরত-ই খুদা জুয়েলের সভাপতিত্বে কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা মশিদুল হক, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ ব্রি এর বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আল-ইমরান হাসান,
ধুনট উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহীনুর রহমান, কামরুল ইসলাম, আদম আলী, নূর এ এলাহী সুমন প্রমূখ। প্রশিক্ষন কর্মসূচিতে পরিবর্তিত জলবায়ুতে ধানের প্রধান রোগবালাই ব্লোষ্ট, ব্যকটোরিয়া জনিত পাতাপোড়া ও টুংরো রোগ দমনে করণীয় এবং ধানের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান