প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ২:২০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২০, ৯:২২ পি.এম
দূর্গাপুজা উপলক্ষে বগুড়ায় ৫ শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ মার্কা নয় জনকল্যাণকামী মানুষ দেখে ভোট দিন-আ: মান্নান

রায়হানুল ইসলাম, বগুড়া প্রতিনিধি : দূর্গাপুজা উপলক্ষে বগুড়ায় ৫ শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বগুড়ার বিশিষ্ট সমাজসেবক আব্দুল মান্নান আকন্দ। রোববার বিকালে বগুড়া পৌরসভার ১৪ ও ১৫ নং ওর্য়াডের হিন্দুসম্প্রদায়ের ধর্মীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষে গরীব অসহায়দের নারিকেল ও আটা বিতরণকালে বগুড়া পৌরসভার সম্ভাব্য স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী আব্দুল মান্নান আকন্দ বলেন, মার্কা নয় জনকল্যাণকামী মানুষ দেখে ভোট দিন। বিগত দিনে মার্কা দেখে ভোট দিয়েছেন মার্কা যেহেতু কথা বলতে পারেনা তাই মার্কার কাছে উন্নয়ন ও সহায়তা পাননি। যে কারণে উন্নয়নের জন্য সৎ, যোগ্য এবং উন্নয়ন মানুসিকতায় যিনি মানুষের পাশে পূর্বে ছিলেন এখনও আছেন ভবিৎষত্যেও থাকবেন তাকে ভোটে নির্বাচিত করলে অবশ্যই উন্নয়ন ও কল্যান হবে।
তিনমাথা রেলগেট পুরান বগুড়ায় ১৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এম, আর ইসলাম রফিকের সভাপতিতে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক লীগ-যুব কমিটি, বগুড়া জেলা শাখার সভাপতি রাকিব উদ্দিন প্রামানিক সিজার। পরে ১৫নং ওয়ার্ডের পালশা গুচ্ছগ্রামে গরীব , অসহায় ও দুস্থদের মাঝে আটা বিতরণ করেন বগুড়ার বিশিষ্ট সমাজসেবক আব্দুল মান্নান আকন্দ। জাতীয় শ্রমিক লীগ-যুব কমিটি, বগুড়া জেলা শাখার সহ-সভাপতি সোহানুর রহমান শিমুল, সাধারণ সম্পাদক রোহানুর রহমান রোহান প্রমুখ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.