প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৩:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২০, ৪:০৯ পি.এম
হাতীবান্ধায় ‘নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী’ বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

মিজানুর রহমানঃ ‘মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হোক জনতার’ এই স্লোগানকে সামনে রেখে লালমিনরহাটের হাতীবান্ধায় ‘নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী’ বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার সিংগীমারী ইউনিয়ন পরিষদ চত্তরে জেলা পুলিশের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিশু, কিশোর, শিক্ষার্থী, নারী-পুরুষসহ শতাধিক বৃদ্ধ-বৃদ্ধাও অংশ গ্রহন করেন।
হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) ও সিংগীমারী ইউপি বিট পুলিশিং অফিসার সিদ্দিকের পরিচালনায় ও সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সিংগীমারী ইউপি পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, সিংগীমারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তাইফুন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রাহেলা বেগম, ইউপি সদস্য মজিবর রহমান, মোশারফ, ইদ্রিস এনজিও কর্মী মাসুদ প্রমূখ।
বক্তারা বলেন, সকলকে সজাগ থাকতে হবে। আশের পাশের কেউ অপরাধ করলে বিট পুলিশিং অফিসারকে তাৎক্ষনিক অবগত করবেন। এছাড়া কেউ যেন নারী ও শিশু নির্যাতন করে সে দিকেও সচেতন থাকতে বলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.