
শাহজাহান সিরাজ, গাইবান্ধা : গাইবান্ধায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর এবং বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গাইবান্ধা যৌথভাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।
দিনের শুরুতেই বিশ্ব হাত ধোয়া দিবসের হাত ধোয়া প্রর্দশনীর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সাদিকুর রহমান এর সভাপত্বিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।