প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ২:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২০, ১০:৫৯ পি.এম
নবীনগরে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করায় ৪ লাখ টাকা জরিমানা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামের পার্শ্ববর্তী মেঘনা নদীতে অবৈধভাবে অনুমোদনহীন বালুমহাল থেকে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করায় নরসিংদী জেলার রায়পুরা উপজেলার জনৈক মোঃ খোরশেদ মিয়া গং কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মোতাবেক ৪ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে স্থানীয় নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পুলিশের জিম্মায় রাখা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের নির্দেশে ও নবীনগর উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক'র তত্ত্বাবধানে বৃহস্পতিবার(১৫/১০) সকালে মোবাইল কোর্ট আইন, ২০০৯ মোতাবেক এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হাসান। অর্থদন্ডের টাকা তাৎক্ষনিক আদায় করা হয়। জব্দকৃত মেশিন নিলামের মাধ্যমে বিক্রি করার আদেশ প্রদান করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.