
রাণীশংকৈল থেকেঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দফায় দফায় বাড়ছে নিত্য প্রয়োজনীয় কাঠ ফসল সবজির দাম। পেঁয়াজ, মরিচ, বিভিন্ন জাতের সবজি- বেগুন, পটোল, আলু, মিষ্টি কুমড়া, করলা, শশা, লাউ,পেঁপেসহ সব ধরনের সবজির দাম বাজার গরম করে রেখেছে। এতো দিনেও ঝাঁজ কমেনি পেঁয়াজ ও মরিচের দামেও। এখন বাজারে প্রতিকেজি ৫০ থেকে ৮০ টাকার নিচে কোন সবজি পাওয়া যায়না।
১১ অক্টোবর রবিবার সকালে রাণীশংকৈল শিবদিঘী পৌরবাজার, হেলিপ্যাড কাঁচা বাজার , বন্দর গুদরি বাজার, পলাশ চেয়ারম্যান মার্কেট, রংপুরিয়া মার্কেট, বলিদ্বারা হাট, কাতিহার হাট ও মীরডাঙ্গী কাঁচা বাজার সরেজমিনে ঘুরে দেখা গেছে প্রতিকেজি করলা ৮০, পোটল ৬০, আলু ৫০, বেগুন ৭০, পেঁপে, ৪০, লাউ ৫৫, কচু ৩০, মিষ্টি কুমড়া ৪০, শশা, ৬০ টাকা এবং কাঁচামরিচ ৩০০, পেঁয়াজ ৯০, রসুন ১২০ ও আদা ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বিশেষ করে এমনিতেই করোনার কারণে মানুষের আয়ে ভাটা পড়েছে তার উপর নিত্য এসব প্রয়োজনীয় পন্যের দামের উর্ধগতিতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের।
এই মৌসুমে এসব কাঠফসলি পন্যের প্রচুর যোগান থাকতো কিন্তু এবছর ঘন ঘন বৃষ্টি, বণ্যা ও মহামারি করোনা প্রাদুর্ভাব হওয়ায় এসব নিত্য প্রয়োজনীয় সবজির দাম সপ্তাহের ব্যবধানে অনেক গুনে বেড়ে গেছে বলে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা জানান।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২