
এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়াজেলার অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন (৮ অক্টোবর) ২০২০ইং বৃহস্পতিবার বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেন । অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেনকে ফুল দিয়ে বরণ করেন বগুড়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম।
অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন ২৮ তম বিসিএস এর একজন সদস্য। বগুড়ায় যোগদানের পূর্বে তিনি র্যাব হেড কোয়ার্টারে কর্মরত ছিলেন। তার বাড়ি নওগাঁ জেলায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের কৃতিত্বের স্বীকৃতি হিসেবে তিনি একাধিকবার আইজিপি পদকে ভূষিত হয়েছেন।