প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৫:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২০, ৩:৪৮ পি.এম
দাগনভূঞায় ধর্ষণ অবসানের দাবিতে উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ।

মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা প্রতিনিধিঃ ধর্ষন নীপিড়ন সহ নারীর প্রতি সকল ধরনের সহিংসতার স্থায়ী অবসানের দাবিতে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে দাগনভূঞা উপজেলা। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা থেকে দাগনভূঞা জিরো পয়েন্টের সামনে মোমবাতি জ্বালিয়ে শ্লোগানে শ্লোগানে ধর্ষকদের বিচার চায় নেতাকর্মীরা।
সমাবেশে উপস্থিত ছিলেন দাগনভূঞা পৌর মেয়র ওমর ফারুখ খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান অপু, পৌর ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন মামুন, ইকবাল কলেজ ভিপি রাশেদ ভূঞা সহ অন্যান্য নেতাকর্মীরা।
নেতাকর্মীরা তাদের বক্তব্য বলেন, বর্তমানে সিলেটে ধর্ষণের ঘটনা, ভিপি নরুর ধর্ষেণের অভিযোগ, নোয়াখালী বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে একদল বিচারের দাবীর নামে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালচ্ছে। ইতিমধ্যে যতগুলো ধর্ষেণের ঘটনা ঘটেছে তারা কেউই আমাদের দলের নয়। এসময় তারা ধর্ষন ও নারীর প্রতি সহিসংতা বেড়ে যাওয়ার জন্য ধর্ষনের বিচার চেয়ে বিক্ষোভ করে নেতাকর্মীরা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.