সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
সিদ্ধিরগঞ্জে আব্দুল কুদ্দুস নয়ন নামে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন বিউটি পার্লারে কর্মরত এক তরুণী (২৫)৷
বুধবার (৭ অক্টোবর) রাতে ওই তরুণী সিদ্ধিরগঞ্জ থানায় গিয়ে মামলাটি দায়ের করেন।
অভিযুক্ত পুলিশ কনস্টেবল আব্দুল কুদ্দুস নয়ন (৩৫) রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত আছেন বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক৷
তরুণীর বরাতে ওসি বলেন, দেড় বছর পূর্বে বাদীকে শরীআত মোতাবেক মসজিদে বিয়ে করেন অভিযুক্ত কনস্টেবল আব্দুল কুদ্দুস৷ বিয়ের কাবিন কিংবা কোনো কাগজপত্র নেই৷ বুধবার রাতে ধর্ষণের কথা উল্লেখ করে লিখিত অভিযোগ দিলে তা মামলা হিসেবে গ্রহণ করা হয়৷ আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে৷
ওসি কামরুল ফারুক জানান, অভিযোগকারী তরুণী পূর্বে বিবাহিত ছিলেন৷ তার একটি সন্তানও রয়েছে৷ পূর্বের স্বামীর সাথে বিচ্ছেদ হলে আব্দুস কুদ্দুসের সাথে পরিচয় হয় তার৷ ওই তরুণী সিদ্ধিরগঞ্জের একটি বিউটি পার্লারে চাকরি করেন