
মোঃ রফিকুল ইসলাম, মহাদেবপুর,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলার মহাদেবপুরের আত্রাই নদীর পানিতে ডুবে নিখোঁজের ২ দিন পর পার্শ্ববর্তী মান্দা এলাকায় মিল্লাত হোসেন (১৮) এর লাশ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার ( ৬ অক্টোবর) বিকালে মান্দা থানা পুলিশ উপজেলার কশব ইউনিয়নের পলাশবাড়ি বাজার এলাকায় আত্রাই নদী থেকে তার লাশ উদ্ধার করেছে বলে পুলিশ সুএে জানা গেছে। নিহত মিল্লাত মহাদেবপুরের বুজরকান্তপুর পূর্বপাড়া গ্রামের আবুল কালাম আযাদের ছেলে।
মান্দা থানার ওসি (তদন্ত) জনাব তারেকুর রহমান সরকার জানান, সকালে স্থানীয়রা লাশটি নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দিলে থানা পুলিশ তা উদ্ধার করে। এ ঘটনায় মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল সাহেব জানান, খবর পেয়ে এসআই এমদাদ হক লাশটি মহাদেবপুর নিয়ে আসেন।
মৃত মিল্লাতের পারিবারিক সূত্র জানায়, গত রবিবার বিকেল ৪ টায় তিনি রামচন্দ্রপুরে খাজুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ খাইরুল ইসলামের বাড়ীতে টাইলস লাগানোর কাজ শেষ করে বাড়ি ফেরার পথে আত্রাই নদী সাঁতরে পার হবার চেষ্টা করার সময় মাঝনদীতে নিখোঁজ হন। বিষয়টি মহাদেবপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রুস্তম আলীকে জানানো হলেও ওইদিন তাকে উদ্ধার করা সক্ষম হয়নি।
পরদিন সকালে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ঘটনাস্থলেই উদ্ধার অভিযান চালায়। কিন্তু প্রবল স্রোতে তার দেহ বহুদূর চলে গেলেও সে ব্যাপারটিকে ডুবুরি দল কোন পদক্ষেপ না নেওয়ায় এলাকায় বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বলে স্হানীয় ভাবে জানা গেছে। সময় মত উদ্ধার অভিযান পরিচালনা করা হলে মিল্লাতকে হয়ত জীবিত উদ্ধার করা যেত বলে স্থানীয়রা দাবি করেন। তবে মহাদেবপুর ও নওগাঁ ফায়ার সার্ভিসে ডুবুরি না থাকার বিষয় সংশ্লিষ্ট কর্তপক্ষ গনমাধ্যকে জানিয়েছেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২