
এম.এ রাশেদ. বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে পানিতে ডুবে ফাতেমা খাতুন (৭) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিশু শিক্ষার্থী উপজেলার মথুরাপুর ইউনিয়নের উজালশিং গ্রামের আবুল হাসেমের মেয়ে ও উজালশিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী। মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকাল ৩ টার দিকে তার মরদেহ বাড়ির পার্শ্বে পুকুর থেকে উদ্ধার করেন স্বজনরা।
স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বিডি নিউজ ফাস্ট জানান, নিহত ফাতেমা খাতুন মঙ্গলবার দুপুরে তার সহপাঠিদের সাথে বাবা মার অগোচরে বাড়ির পাশে পুকুরে গোছল করতে যায়। এসময় সে সাঁতার না জানায় অসাবধানতা বশত সে পানিতে তলিয়ে যায়। পরে তার সহপাঠিরা নিহতের বাবা মাকে খবর দেয় ফাতেমা পানিতে ডুবে গেছে। তাৎক্ষণিক ভাবে স্বজনরা পুকুরে নেমে ফাতেমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এম.এ আব্দুল জব্বার সাং বাদিক এম.এ রাশেদ কে বলেন পানিতে ডুবে যাওয়া ফাতেমা নামের এক শিশুর হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়ার সুযোগ হয় নি।