
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ দেশ ব্যাপী ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদী মশাল মিছিল বের করেছে ঠাকুরগাঁও জেলা ছাত্র ইউনিয়ন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের ছাত্র ইউনিয়ন কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা ছাত্র ইউনিয়ন অফিস চত্বরের সামনে প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর,সদর উপজেলা শাখার আহবায়ক ফারিহা আফরিন ঐশী।
সভায় বক্তারা বলেন সারা দেশে ধর্ষণ ও নিপীড়ন দিন দিন বেড়ে যাচ্ছে। অবিলম্বে দোষিদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন বক্তারা।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান