
মোঃ কবির হোসেন, (সোনারগাঁ) নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫ম শ্রেণীতে পড়ুয়া এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ করেছে আপন চাচাতো ভাই। সোমবার রাতে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া জেলে পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত ছাত্রীকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সোনারগাঁ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে ধর্ষক চাচাতো ভাই রাব্বি পলাতক রয়েছে।
মামলার এজাহারে শিশুটির বাবা উল্লেখ করেন, উপজেলার বৈদ্যেরবাজার হাড়িয়া জেলে পাড়া এলাকার তারই আপন ভাইয়ের ঘরে সোমবার রাতে তার ৫ম শ্রেনীতে পড়ুয়া মেয়ে ঘুমাতে যায়। গতকাল মঙ্গলবার সকালে সে ঘুম থেকে উঠে না আশায় তার বড় বোন তাকে ডাকতে গেলে দেখে তার ছোট মেয়ে খাটের উপর বিবস্ত্র আহত অবস্থায় পড়ে আছে। পরে বড় বোন ঘটনাটি আচঁ করতে পেরে পরিবারের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ও পরে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসার পর মেয়েটি সুস্থ হলে জানতে পারে সোমবার রাতে যখন সে ঘুমিয়ে পড়ে তখন তার চাচাতো ভাই রাব্বি (২২) জোরপূর্বক তাকে ধর্ষণ করে। ধর্ষণের সময় সে অসুস্থ হয়ে পড়লে রাব্বি পালিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীটির পিতা বাদি হয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।
সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনার শুনার সাথে আমি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। পরে বাড়ী থেকে তার পরিবারের লোকজনকে ডেকে এনে একটি ধর্ষণ মামলা দায়ের করেছি। তিনি আরো জানান, আসামীকে ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২