প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৭:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২০, ৮:০২ পি.এম
ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাবে উত্তোলন করে রাখা বালু জব্দ

মোঃ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা মোহাম্মদ পুর ইউনিয়ন ৬ অক্টোবর মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার মোহাম্মদ পুর ইউনিয়নের মাতৃ গাও গুচ্ছগ্রামের সম্প্রসারিত জায়গায় অবৈধভাবে বালু উত্তোলন করে রেখে সেখানে বিক্রি করা হচ্ছে।
এ মর্মে সংবাদ পেয়ে তৎক্ষণাৎ ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন সদর থানার ও মোহাম্মদপুর ইউনিয়নের বিট পুলিশ এস আই বাবুল হোসেন ফোর্স সহ সেখানে উপস্থিত হলে। কাউকে না পেলেও স্থানীয় জনসাধারণের কাছে জিজ্ঞাসা করলে তারা অভিযোগের সত্যতার বিষয়ে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন এবং তারা আরো জানান বালু উত্তোলনের মূল হোতা বর্তমানে পলাতক রয়েছে।
এসময় তিনি উক্ত বালু জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগ এর কাছে জিম্মায় রাখার নির্দেশ দেন এবং সেখানে লাল পতাকা স্থাপন করেন। অতি দ্রুত সরকারি নিয়ম অনুযায়ী উক্ত বালু নিলামের ব্যাবস্থা গ্রহনের বিষয় স্থানীয় উপস্থিতিকে অবহিত করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.