প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ১০:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২০, ৫:৩২ পি.এম
শ্রীপুরে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আব্দুর রউফ রুবেলঃ গাজীপুরের শ্রীপুরে জনপ্রতিনিধি,সরকারী কর্মকর্তা- কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ,সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গের অংশগ্রহনে নব যোগদানকৃত নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৬ অক্টোবর)বেলা ১১ টায় শ্রীপুর উপজেলা পরিষদের বিজয় সভা কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা মোস্তারীর সভাপতিত্বে উপ- সহকারী কৃষি কর্মকর্তা হমায়ুন কবিরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় সাংসদ মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়াম্যান এড: শামসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, পৌর মেয়র আনিসুর রহমান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.