হোম » প্রধান সংবাদ » ঠাকুরগাঁওয়ে কৃষকদলের উদ্যোগ বিনামূল্যে শাক সবজির বীজ বিতরণ

ঠাকুরগাঁওয়ে কৃষকদলের উদ্যোগ বিনামূল্যে শাক সবজির বীজ বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে কৃষকদলের উদ্যোগ বিনামূল্যে শাক সবজির বীজ বিতরণ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কৃষকদের মাঝে বিনামূল্যে সবজির বীজ বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ঠাকুরগাঁও জেলা শাখা। মঙ্গলবার বেলা ১১টায় পুরাতন ঠাকুরগাঁও বালিকা উচ্চবিদ্যালয় প্রঙ্গণে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুই শতধিক কৃষকদের মাঝে শীতকালীন শাক সবজির বীজ বিতরণ করা হয়।
জেলা কৃষকদলের সভাপতি আনারুল হকের সভাপতিত্বে ও জেলা কৃষকদলের সধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন।  এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি সুলতানুর ফেরদৌস নম্র চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাফরউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাজেদুর রহমান, মহিলা দলের সভানেত্রী ফারাতুন নাহার পেরিসসহ কৃষক দলের সকল স্থরের নেতাকর্মী ও বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী গণ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!