প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ৩:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২০, ৪:৩৪ পি.এম
জামালপুরে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

রবিউল হাসান লায়ন,জামালপুর: নোয়াখালীসহ সারাদেশে নারী-শিশু ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার জামালপুরে মানববন্ধন করেছে সাংস্কৃতিক কর্মীরা। জামালপুরের সর্বস্তরের সাংস্কৃতিক কর্মীদের ব্যানারে শহরের দয়াময়ী চত্বরে এই ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জামালপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক গৌতম সিংহ সাহা, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান, থিয়েটার অঙ্গনের অধিকারী নাট্যকার শাহীন রহমান, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, বিএমএফ জেলা শাখার সাধারণ সম্পাদক জাকিউল ইসলাম খান টিপু, সাংস্কৃতিক কর্মী রবিউল ইসলাম রাসেল,
সাংস্কৃতিক কর্মী তৌফিকুল আলম শরিফ, জেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরাম এর সাধারণ সম্পাদক অধ্যাপক তারিকুল ফেরদৌস, নাট্য পরিচালক বাহাউদ্দিন খান,সাব্বির এহসান মঞ্জু, নাট্যকর্মী মেহেদী হাসান, বিপাশা,মেহেদী হাসান আবু,সঙ্গীত শিল্পী সাইফ শভ, আবৃত্তি শিল্পী মানসী গোস্বামী,নৃত্যশিল্পী ফারুক আহমেদ প্রমূখ। এ সময় বক্তারা নারী-শিশু নির্যাতন ও ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.