
চাটখিল থেকে মনির হোসেন সোহেল (চাটখিল প্রতিনিধি) : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে বীজ বিতরণ করা হয়। আজ ৫ই অক্টোবর বিকেলে সিংবাহুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কৃষকদের মধ্যে বীজ বিতরনের কার্যক্রমের আয়োজন করা হয়েছে। নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখোলা ইউনিয়নের পূর্বাঞ্চলে ৪নং ওয়ার্ড কতৃক কৃষকদের মাঝে বীজ বিতরণের করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ৮নং নোয়াখোলা পূর্বঅঞ্চল বিএনপির সভাপতি ওমর ফারুক, উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা কৃষকদলের প্রকাশনা সম্পাদক ও চাটখিল উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি রেজানুর পাটোয়ারী লিটন, ৪নং ওয়াড বিএনপির সভাপতি মো: মানিক, উপজেলা কৃষকদলের সদস্য ইসমাইল হোসেন ও নোয়াখলা পূর্ব অঞ্চল যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুর রহিম। ইউনিয়ন যুবদলের নেতা মোঃ স্বপন, মো রফিক, ছাত্রদলের নেতা শামসুল ইসলাম জনি ও বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন