হোম » প্রধান সংবাদ » দেশে চলমান ধর্ষণের প্রতিবাদে মানববন্ধনে রাবি শিক্ষার্থীরা

দেশে চলমান ধর্ষণের প্রতিবাদে মানববন্ধনে রাবি শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি: দেশে চলমান গনধর্ষন ও নারী নিপীড়নের মতো জঘন্যতম কর্মকাণ্ডের দ্রুত বিচার চেয়ে মানববন্ধন কর্মসূচি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। সোমবার(৫ অক্টোবর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মুখে কালো কাপড় বেঁধে এই কর্মসূচিতে অংশ নেয় তারা।

এ সময় মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দেশ আজ জাহেলিয়াত যুগকেও হার মানিয়েছে। শিশু বৃদ্ধ যুবতী কেউ আজ দেশে নিরাপদ নয়। আমার তিন লক্ষ মা-বোনের সম্ভ্রমের মূল্য আজ কোথায়? সুবর্ণচরের গনধর্ষনের পর থেকে আজ পর্যন্ত কোন ধর্ষনের বিচার হয়নি। এধরনের ন্যাক্করজনক ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এসময় তারা আরও বলেন, বঙ্গবন্ধু যে সোনার বাংলাদেশের স্বপ্ন দেখেছিল সেটা আজ ধূলিসাৎ হতে চলেছে। বিচারহীনতার এই যুগে ধর্ষণের লাগামহীনতায় জাতি আজ হতাশ ও লজ্জিত। এসময় দেশে সকল ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তারা।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!