প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৫:০০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২০, ৬:১৪ পি.এম
পাটগ্রামে রং মিস্ত্রিকে গাছে বেঁধে নির্যাতন, আটক ৪

মিজানুর রহমানঃ লালমনিরহাটের পাটগ্রামে মোস্তফা আলী নামে এক রং মিস্ত্রিকে গাছে রশি দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার মোস্তফা আলী ওই উপজেলার সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সর্দারপাড়া এলাকার আব্দুল গফুরের পুত্র।
রোববার এ নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শনিবার সকালে ওই ব্যক্তিকে গাছে বেঁধে নির্যাতন করা হয় এবং তাঁর সঙ্গে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন হাতিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ জানায়, সর্দারপাড়া প্রাণকৃষ্ণ এলাকার আব্দুল গফুরের ছেলে মোস্তফা আলী রং মিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করেন। শনিবার সকালে মোস্তফা আলী নিজ বাড়ি থেকে রং ক্রয় করার জন্য ৫০ হাজার টাকা নিয়ে রংপুরের উদ্দেশ্যে রওনা করে পথে জগতবেড় ইউনিয়নের ডাকুয়াপাড়া এলাকায় পৌঁছালে একই এলাকার হামিদুল ইসলাম ও তাঁর স্ত্রী তাছলিমা বেগম, মেয়ে হাওয়া খাতুন, আব্দুল খালেক, নুরুল হক, মোস্তফা ও ফাতেমা বেগম সকলে মিলে মোস্তফা আলীকে আটক করে তার কাছে ১২ হাজার টাকা দাবি করে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.