প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬, ৪:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২০, ১১:৪৬ এ.এম

আতিকুর রহমানঃ শীঘ্রই আসছে সত্য ঘটনা অবম্বনে নির্মিত সিনেমা "জানোয়ার"। পোড়ামন-২ এবং দহন খ্যাত পরিচালক রায়হান রাফি এবার নির্মান করেছেন " জানোয়ার"৷ লাইভ টেকনোলজি প্রেজেন্টস এই চলচ্চিত্রটি আসছে ওটিটি প্লাটফর্মে। যেখানে অভিনয় করেছেন বড়পর্দার তাসকিন রহমান, ছোটপর্দার রাশেদ মামুন অপু, এলিনা শাম্মী, মুনমুন আহমেদ মুন, জামশেদ শামীম, ফরহাদ লিমন, আর এ রাহুল, আরিত্রা প্রমুখ। এই সিনেমা নিয়েই গনমানুষের আওয়াজের প্রতিনিধির সাথে হয়েছে তরুন অভিনেত্রী "মুনমুন আহমেদ মুন" নিচে কথোপকথনটি তুলে ধরা হলোঃ
কেমন যাচ্ছে করোনা কালীন সময়?
~ প্রথম দিকে কিছুটা খারাপ লাগলেও এখন অবশ্য কাজ নিয়ে ব্যাস্ত থাকাতে আর তেমন খারাপ লাগছে না।
করোনায় কি কি নিয়ে ব্যাস্ত ছিলেন?
~ টানা ৭৩ দিন কোয়ারেন্টাইনে থেকে ৭৪ তম দিনে শুটিং শুরু করি। ধারাবাহিক নাটক নিয়েই বিজি ছিলাম বলা চলে। এছাড়া অনলাইন ক্লাস, ইউটিউব দেখে রান্না শিখা, ফ্যামিলিকে টাইম দেয়া এসবের মধ্য দিয়েই কেটে যাচ্ছে সময়।
"জানোয়ার" দিয়েই তো বড় পর্দায় অভিশেক?
~ জ্বি। এর আগে সিনেমায় কাজ করিনি।
হঠাৎ করে সিনেমায় কেন আসা?
~ হঠাৎ করেই আসলে হয়ে যায় যা হবার। এই ফিল্মের স্টোরি শুনে ভালো লাগে, চরিত্রটাও ভালো লেগেছে তাছাড়া এখানে এতো গুণী মানুষদের সাথে অভিনয়ের সুযোগ আশির্বাদ স্বরুপ।
রায়হান রাফির মতো এতো বড় মাপের পরিচালকের ফ্রেমে সিনেমায় প্রবেশ, অনুভূতি কি?
~ এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি খুবই আনন্দিত ওনার মতো একজন মানুষের হাত ধরে বড় পর্দায় পা রাখলাম।
"জানোয়ার" এ অভিনয়ের অভিজ্ঞতা কেমন?
~ "জানোয়ার"এর গল্প নিয়ে এখনই তেমন কিছু বলতে চাচ্ছি না। তবে এখানে যারা আছেন তারা প্রত্যেকেই খুব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এখানে অভিনয় করেছেন বড়পর্দার তাসকিন রহমান, ছোটপর্দার রাশেদ মামুন অপু, এলিনা শাম্মী, জামশেদ শামীম, ফরহাদ লিমন, আর এ রাহুল, আরিত্রা প্রমুখ। আর অভিজ্ঞতা বলতে গেলে খুবই দারুন একটা অভিজ্ঞতা ছিলো এই যাত্রা। সিনিয়ররা খুব সাপোর্ট করেছে। এই টীমের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ।
রায়হান রাফি কে নিয়ে আপনার মতামত কি?
~ ওনার মত একজন গুণী মানুষকে নিয়ে আমার মতামত দেয়াটা খুবই মুশকিল হবে। তবে এই কয়দিনের শুটিং এর এক্সপেরিয়েন্স থেকে যা শিখলাম, একজন মানুষের ইচ্ছাশক্তি এবং মনোবল তার সাফল্য এনে দিতে পারেন আর তার জ্বলন্ত উদাহরণ হলেন একজন রায়হান রাফি।
শুটিংয়ে আনন্দের বা দুঃখের একটা ঘটনা বলেন-
~ একসাথে শুটিং এ এমন অনেক ভালো ঘটনাই থাকে তবে সবথেকে অবাক হয়েছি শুটিং শেষ হয়ে গেলেও এখনো আমার পুরো টীমকে খুব মিস করছি।
সামনে কি সিনেমায় কাজ করতে চান? করলে কোন ধরনের সিনেমা?
~ আশা রাখছি সামনে এমন আরো ভালো কাজ নিয়ে হাজির হবো।
"জানোয়ার "ছাড়া বর্তমানে কোন কাজ চলছে?
~ দীপ্ত টিভিতে মান অভিমান ধারাবাহিক নাটক যাচ্ছে।
কবে এবং কোথায় আসছে "জানোয়ার"?
~ লাইভ টেকনোলজি প্রেজেন্টস জানোয়ার আসছে ওটিটি প্লাটফর্মে।
অভিনয়কেই প্রফেশন হিসেবে নিবেন?
~ আসলে ভালো লাগা থেকে এখানে আসা প্রথমে আর এখন এটা ভালোবাসার জায়গা হয়ে গেছে।
পড়শোনা কোথায় চলছে?
~ ইস্টার্ন ইউনিভার্সিটিতে, বিবিএ করছি।
আমাদের সিনেমাহল গুলোর বর্তমান অবস্থা নিয়ে আপনার মতামত কি?
~ আমার মনে হয় ভালো মানের সিনেমা হলে মানুষ হলে এ গিয়ে এখনো সিনেমা দেখছে আর এই প্রবনতা সামনে আর ও হোক এই কামনা করি।
দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান?
~ দর্শকদের উদ্দ্যেশ্যে একটা কথাই বলবো আমার জন্য দোয়া করবেন, সামনে যেন আরো ভালো ভালো কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি।