
আহসান হাবীব আরমান ,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ আজ সকাল বিকাল পর্যন্ত জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের পল্লীবালা বাজারে অভিযান পরিচালনা করে তিন আড়ৎদার ও বিভিন্ন দোকানীকে ২ লাখ ৫৯ হাজার টাকা অর্থ দন্ড করা হয়। লাইসেন্স গ্রহণ ব্যতিরেখে ধান মজুদ রাখার দায়ে তিন আড়তদার কে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ ধারা অনুযায়ী ২ লাখ ৪০ হাজার টাকা অর্থ দন্ড আদায় করা হয়। বিভিন্ন দোকানে মূল্য তালিকা না থাকা,
মেয়াদ উত্তীর্ণ খাবার রাখা ও ট্রেড লাইসেন্স না থাকার দায়ে বিভিন্ন দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২০০৯ ধারায় ১৯ হাজার টাকা অর্থ দন্ড করা হয়। অভিযান পরিচালনা করেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়। উপস্থিত ছিলেন জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মদ বাবলু হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রেবেকা সুলতানা প্রমুখ।