প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১০:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২০, ৭:০৯ পি.এম
বগুড়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক

এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ায় আনুষ্ঠানিকতার মাধ্যমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে বগুড়া পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসক মো. জিয়াউল হক এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ভিটামিন এ প্লাস ক্যাম্পেই উপলক্ষে বগুড়ায় ৫ লাখ ৮৩৩ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৪১ হাজার ৫৭২শিশুকে লাল রঙের ক্যাপসুল এবং ৬ থেকে ১১ মাস বয়সী ৫৯ হাজার ২৬১শিশুকে নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
বগুড়া জেলার মোট ১২টি উপজেলায় ১০৮টি ইউনিয়নে ও ১২টি পৌরসভায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য ২ হাজার ৭৮৬টি অস্থায়ী কেন্দ্রর ব্যবস্থা করা হয়েছে। বগুড়া পৌর মেয়র একেএম মাহবুবর রহমান জানান, বগুড়া পৌর এলাকায় মোট ১০৩ টি কেন্দ্র রয়েছে এবং ভ্রাম্যমাণ জনগোষ্ঠির জন্য কেন্দ্র রয়েছে মোট ২৪ টি। এ কেন্দ্রগুলোতে মোট ২৮০ জন কর্মী কাজ করছে। এ বছর বগুড়ায় পৌর এলাকায় ভিটামিন (নীল) এ ক্যাপসুল এর লক্ষ্য মাত্রা নির্নয় করা হয়েছে ৩ হাজার ২৪৭ জন শিশু, ভিটামিন (লাল) এ ক্যাপসুল এর লক্ষ্য মাত্রা নির্নয় করা হয়েছে ২৩ হাজার ৭৭১ শিশুসহ মোট ২৭ হাজার ১৮ জন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন, ওয়ার্ড কাউন্সিলর তরুন কুমার কবিরাজ, আব্দুর রহিম প্রামানিক, আরিফুর রহমান আরিফ, মেডিক্যাল অফিসার (ক্লিনিক) মা ও শিশু কল্যাণ কেন্দ্র ডা. মনসুর রহমানসহ আরো অনেকে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.