প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২০, ৭:০৮ পি.এম
বগুড়া সারিয়াকান্দি পৌরসভার দির্ঘদিনের অবহেলিত সড়ক সংস্কার কাজের উদ্বোধন

এম.এ রাশেদ (বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার দির্ঘদিনের অবহেলিত সড়ক সংস্কার কাজে ৭ কোটি ২২ লক্ষ ৮৭ হাজার ২ শত টাকা ব্যায়ে সড়কের কার্পেটিং কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বিবার সকাল ১১ টায় কেন্দ্রীয় জামে মসজিদ মোড় হতে দিঘলকান্দি বাধ পর্যন্ত সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মুনজিল আলী সরকার।আরো বক্তব্য রাখেন পৌর মেয়র আলমগীর শাহী সুমন,সাবেক প্রধান শিক্ষক আব্দুল করিম,কাউন্সিলর আব্দুল বাছেদ সরদার,খাজা নাজিমুদ্দিন, মন্টু মিয়া,সদর ইউপি সদস্য মনিরুজ্জামান বাবু সহ আরো অনেকেই।
প্রধান অতিথি অধ্যক্ষ মুনজিল আলী সরকার তার বক্তব্যে বলেন,বর্তমান সরকারের আমলে যথেষ্ট উন্নয়ন হয়েছে।
এখন যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে তা বাস্তবায়ন হলে নাগরিক সেবা বৃদ্ধি পাবে। প্রয়াত সাংসদ জননেতা আব্দুল মান্নান এমপি অনেক আশা আকাঙ্ক্ষায় পৌরসভা টি গঠন করেছিলেন। একটি সড়কের নাম আব্দুল মান্নান নাম করণ করায় পৌর মেয়র আলমগীর শাহী সুমনকে ধন্যবাদ জানায়েছেন তিনি।
সারিয়াকান্দি পৌরসভায় ৭ কোটি ২২লক্ষ ৮৭ হাজার ২শত টাকা ব্যায়ে সড়কের কার্পেটিং ও ড্রেন নির্মাণ প্রকল্প গুলো হলো মুক্তিযোদ্ধা মোড় হতে গোসাইবাড়ী ব্রীজ পর্যন্ত কার্পেটিং ব্যয় ধরা হয়েছে ৭২ লক্ষ ১৩ হাজার ৪ শত ৬৩ টাকা।কেন্দ্রীয় জামে মসজিদ হতে দিঘলকান্দি বাধ পর্যন্ত পাকা সড়কের কার্পেটিং কাজে ব্যয় ধরা হয়েছে ৬৫ লক্ষ ৫৯ হাজার ৯ শত ১৬ টাকা।
মিরবক্স মাষ্টারের বাড়ী হতে মিঠু মাষ্টারের বাড়ী পর্যন্ত আর সি সি কাজের ব্যয় ধরা হয়েছে ২৮ লক্ষ টাকা।হিন্দুকান্দি এমপি'র মোড় হতে বনিজ মাষ্টারের বাড়ী পর্যন্ত পাকা সড়কের কার্পেটিং কাজের ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৯ লক্ষ টাকা।কৃষি ব্যাংক হতে সোনালী ব্যাংক পর্যন্ত ড্রেন নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে ৯৫ লক্ষ টাকা। দির্ঘদিন এ গুলো পাকা সড়কের বেহালদশা হওয়ায় এতো দিন চরম ভোগান্তি পোহাতে হয়েছে পথচারীদের।তাই এই কাজের শুভ উদ্বোধন হওয়ায় সবার মুখে খুশির ঝিলিক লক্ষ করা গেছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.