
এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃবগুড়ার মহাস্থান ও শিবগঞ্জে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় প্লাস্টিকের বস্তায় চাইল সংরক্ষণ রাখার দায়ে ১ জনের ১হাজার ও চাল ব্যবসার লাইসেন্স এর মেয়াদ উত্তীর্ণের দায়ে ১ জনের ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৩অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড় বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) আলমগীর কবীর। এসময় মহাস্থান চাউলের বাজারে অভিযান চালিয়ে চাউল ব্যবসায়ী রফিকুল ইসলামের দোকানে কতিপয় পণ্যের সরবরাহ ও প্লাস্টিক জাতীয় কৃত্রিম মোড়কের ব্যবহার জনিত কারণে সৃষ্টি পরিবেশ দূষণ রোধকল্পে বাধ্যতামূলক ভাবে পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিত করণ এবং এ সংক্রান্ত বিষয়ে বিধান প্রণয়নকল্পে প্রণীত পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার (২০১০ সনের ৫৩ নং) আইনে ১হাজার টাকা জরিমানা, এরপর মেসার্স মিজান চাউল ঘরে অভিযান চালানো হয়। সেখানে চাইল সংরক্ষিত ব্যবসায় লাইসেন্স এর মেয়াদ উত্তীর্ণের দায়ে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ ১৯৫৬ আইনে ২০০০ টাকা জরিমানা করা হয়।
এদিকে শিবগঞ্জ হাসপাতাল রোডস্থ অবস্থিত সেবা ট্রেডার্সের লাইসেন্স নবায়ন না থাকায় ৫০০০ টাকা ও নগর বন্দর মা লক্ষ্মী চাইল আড়তে অভিযান চালিয়ে ৫০০০ টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, খন্দকার আব্দুল বাসার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, ওসি এলএসডি এবং শিবগঞ্জ থানার এস আই শফিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স। এবিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলমগীর কবীর জানান, দেশে করোনা কালে ও বিভিন্ন এলাকায় বন্যায় মানুষ যখন খাবারের জন্য হাহাকার করছে, তখন’ কিছু সিন্ডিকেট ব্যবসায়ীরা চালের বাজার কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে চাল ও অন্যান্য খাদ্য সামগ্রী বিক্রি করছে। এমন অভিযানে চলমান চাউলের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২