
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের হাটিকুমরুলে ভরসা ইট ভাটার মালিক রফিকুল ইসলাম ফকিরের বিরুদ্ধে দাদনের নামে নিরহ লোকদের হয়রানি, জমি দখল, বিভিন্ন ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদাবাজী করায় তাকে গ্রেফতারের দাবীতে বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকা- বগুড়া মহাসড়কের হাটিকুমরুল থেকে পাচলিয়া পর্যন্ত ৩ কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে আশপাশের কয়েকটি গ্রামের কয়েক হাজার নারী পুরুষ অংশ গ্রহণ করে।
মানববন্ধনে বক্তরা অভিযোগ করেন ২০১৮ সালে ভরসা ইট ভাটার শ্রমিক হত্যাকান্ডের শিকার হয়। কিন্তু ভাটার মালিক রফিকুল ইসলাম ফকির মামলাটি ধামাচাপা দেয়ার অপচেষ্টা করছেন। এছাড়া তার নেতৃত্বে এলাকায় চাঁদাবাজী, লুটপাট, জমি দখলসহ নানা অপকর্ম চলছে।
বক্তারা আরো বলেন, রফিকের পিতা, ভাই বিএনপির নেতা কিন্তু রফিক স¤প্রতি আওয়ামীলীগে যোগ দিয়ে এলাকার নিরীহ লোকজনদের নিকট থেকে দাদনের নামে টাকা নিয়ে ইট এবং টাকা কোনটিও ফেরত না দিয়ে উল্টো হয়রানি করছে, ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদাবাজী করছে, চাঁদা দিতে অস্বীকার করলে তার বাহিনীর লোক দিয়ে লুটপাট চালানো হচ্ছে।
কর্মসুচীতে বক্তব্য রাখেন, হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুলা-হেল কাফি, সলঙ্গা থানা আওয়ামী লীগের সহ সভাপতি মিজানুর রহমান বিএসসি, বনিক সমিতির সভাপতি আলাউদ্দীন মিঞা, মুক্তিযোদ্ধা কমান্ডার তোজাম্মেল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল হুদা প্রমুখ। এসময় বক্তারা দ্রুততম সময়ের মধ্যে রফিকুল ইসলামকে গ্রেফতারের দাবী জানান এবং হাটিকুমরুল ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মো. হেদায়েতুল আলমের নামে মিথ্যা অপপ্রচার বন্ধের দাবী জানান।

আরও পড়ুন
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ