
আরিফুল ইসলাম(আরিফ)ময়মনসিংহ, ভালুকা,প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় জামিরদিয়া বস্নাডডোনার এসোসিয়েশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩অক্টোবর) দিনব্যাপী এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু, ইউনিয়ন যুবলীগের সভাপতি মুহাম্মদ রেজাউল করিম রিপন,হাজী বিল্লাল হোসেন,মো: ইব্রাহিম,শিক্ষক শফিকুল ইসলাম শফিক,যুবনেতা মেম্বার পদপ্রার্থী মোঃ তোফাজ্জল হোসেন,বস্নাড ডোনার জাবেদ নাদিম,সাংবাদিক তুহিন সারোয়ার,কবি-সাংবাদিক সফিউল্লাহ আনসারী,সংগঠনের সভাপতি রাকিবুল হাসান,সাধারন সম্পাদক ও স্থানীয় স্বেচ্চাসেবী ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে বস্নাডডোনার ও স্বেচ্চাসেবকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্বেচ্চাসেবক হাবিব জিহাদী।অনুষ্ঠানে বিভিন্ন ভাবে অবদান রাখায় সম্মাননা প্রদান করা হয়।