হোম » প্রধান সংবাদ » নওগাঁয় ধর্ষকদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন

নওগাঁয় ধর্ষকদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন

জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: সারাদেশব্যাপী নারী ধর্ষন বৃদ্ধি পাওয়ার প্রতিবাদ এবং ধর্ষকদের ৩০ দিনের মধ্যে বিচার সম্পন্ন ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়ে মানববন্ধন করেছে নওগাঁ’র সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টা থেকে শহরের মুক্তিরমোড় নওযোজান মাঠের সামনের সড়কে প্রায় ঘন্টাকালব্যপী এই মানববন্ধন করা হয়।

 

উক্ত মানবরন্ধনে সভাপতিত্ব করেন একুশে পরিষদের সভাপতি এ্যাড. ডি এম আব্দুল বারী। অবিলম্বে দেশব্যপী ধর্ষন বন্ধ, ধর্ষকদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি দাবী জানিয়ে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বার এ্যাসোসিয়শেনর সভাপতি এ্যাডঃ খোদাদাদ খান পিটু, একুশে পরিষদের উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. শরিফুল ইসলাম খান ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!