
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শুক্রবার (২ অক্টোবর) দুপুরে জগদল এলাকা থেকে নুরুজ্জামান (৩২) নামে এক যুবককে ইয়াবাসহ আটক করেছে জগদল সীমান্ত ফারির বিজিবি সদস্যরা। আটক নুরুজ্জামান ধর্মগড় চিকনি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।
বিজিবি সূত্রে রাতে জানা গেছে, ঘটনার দিন নুরুজ্জামান একটি মোটরসাইকেলসহ জগদল গ্রামের পাকা রাস্তায় দাঁড়িয়েছিল। বিজিবি ক্যাম্প কমান্ডার মোস্তাক আহমদ গোপনসূত্রে খবর পেয়ে ফোর্স নিয়ে ওই রাস্তায় নুরুজ্জামানকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫ পিস ইয়াবা,
একটি মোবাইল সেট যা থেকে ৪টি বাংলাদেশি ও ১টি ভারতীয় সিমকার্ড জব্দ করা হয়। এই সঙ্গে তার মোটরসাইকেলটিও (এপাচি আরটিআর) জব্দ করা হয়। পরে জব্দকৃত মালামালসহ নুরুজ্জামানকে রানীশংকৈল থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে থানার ওসি এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত নুরুজ্জামানের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান