
মোঃ কবির হোসেন, (সোনারগাঁ) নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের চেতরাপাশা এলাকা থেকে সানজিদা আক্তার নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ গৃহবধূর লাশটি উদ্ধার ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় সানজিদার স্বামী শামীম মিয়াকে মদনপুর এলাকা থেকে আটক করে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী।
শামীম কুমিল্লা জেলার বানছারামপুর কাইরাকান্দি গ্রামের গ্রামের হিরন মিয়ার ছেলে। তারা মদনপুরের চাঁনপুর এলাকার কাসেম মিয়ার বাড়ীর ভাড়াটিয়া।
এলাকাবাসী জানান, উপজেলার সাদিপুর চোতরাপাশা গ্রামের মৃত সাফিজ উদ্দিনের মেয়ের সাথে কুমিলা জেলার বানছারামপুর গ্রামের হিরণ মিয়ার ছেলে অটোচালক শামীম মিয়া সাথে গত ৫মাস আগে সানজিদার বিয়ে হয়। বিয়ের পর জানতে পারে তার স্বামী শামীম মাদকাসক্ত এ নিয়ে দুই পরিবারের মধ্যে মাঝেমধ্যে দ্বন্ধের সৃষ্টি হতো। গতকাল শুক্রবার বিকেলে সানজিদা তার বাবার বাড়ি আসবে বলে তার স্বামীর সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সন্ধ্যার দিকে তার স্বামী অটোরিক্সায় তাকে সাদিপুর বাসষ্ট্যান্ডে নামিয়ে দিয়ে বাড়িতে চলে যায়। আজ সকালে সাদিপুর চোতরাপাশা গ্রামে আক্কা হাজীর পরিত্যক্ত বাড়ীর কাঠাল গাছে মাটিতে পা লাগা অবস্থায় ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
সানজিদার স্বামী শামীম মিয়া জানান, তার স্ত্রী বাড়িতে আশার কথা বললে সে তাকে সাদিপুর বাসস্ট্যান্ডে দিয়ে বাড়িতে চলে যান। এরপর তার সাথে আর যোগাযোগ হয়নি।
সানজিদার মা সালমা আক্তার জানান, বিয়ের পর থেকে তার মেয়ের পরিবারের সাথে দ্বন্ধ চলছিল। সেই দ্বন্দের জেরে তার মেয়েকে হত্যা করে লাশ গাছে ঝুড়িয়ে রেখেছে।
তালতলা ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহ জানান, সানজিদা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট হাতে পেরে বিস্তারিত বলা যাবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২