
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট: পর পর কয়েক দফা বন্যার পরও চলতি মৌসুমে লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভায় আমনের ভালো ফলন হয়েছে। তবে আমন খেতে রোগবালাই ও পোকার আক্রমণে চিন্তিত হয়ে পড়েছেন কৃষকরা। কীটনাশক প্রয়োগ, প্রাকৃতিক উপায়ে পোকা ও রোগবালাই দমনের চেষ্টা করেও প্রতিকার পাচ্ছে না তারা।
চলতি মৌসুমে লালমনিরহাট জেলায় আমনের ব্যাপক আবাদ হয়েছে। পর পর কয়েক দফা বন্যায় কিছু কিছু আমন খেত সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে কিছু জমিতে মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা ও গোড়া পঁচা রোগ দেখা দেওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে ধানের পাতা মোড়ানো পোকার দমন ব্যবস্থাপনা লিফলেট বিলি করছেন কৃষকদের মাঝে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২