
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে মালবাহী ট্রাকচাপায় আফতাব (২৫) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সয়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরাফাত শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাশ করার পর ইন্টার্নি করছিলেন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোসাদ্দেক আলী জানান, আফতাব মোটর সাইকেলযোগে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলেন। সয়দাবাদ রোড ডিভাইডারের কাছে পৌঁছালে পেছন থেকে চারলেন মহাসড়ক নির্মাণকাজের মালবাহী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করেছে।
শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. নজরুল ইসলাম জানান, আফতাব কলেজ থেকে পড়াশোনা শেষ করার পর সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ইন্টার্নি করছিলেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন