হোম » প্রধান সংবাদ » বোরহানউদ্দনে জাতীয় উৎপাদনশীলতা দিবস

বোরহানউদ্দনে জাতীয় উৎপাদনশীলতা দিবস

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে শুক্রবার সকালে তার কনফারেন্স রুমে এ উপলক্ষ্যে এক  আলোচনা সভা হয়েছে।
” জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে উৎপাদনশীলতার” শ্লোগানে উপজেলা র বিভিন্ন সরকারি – বেসরকারি  দপ্তর প্রধান,উন্নয়ন সংস্থার প্রতিনিধি, মুক্তিযোদ্বাগন ও সংবাদকর্মীগন সভায় অংশগ্রহণ করেন। উপজেলা কৃষি অফিস,মৎস্য অফিস,ফুড অফিস,আমার বাড়ি আমার খামার ও  ব্র্যাক এনজিওর কর্মকর্তাগন সেবামূলক অর্থনীতির উৎপাদনশীলতা বৃদ্ধির উপর মতামত তুলে ধরেন।
সভায় বক্তব্য রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান,উপজেলা প্রকৌশলী  শ্যামল কুমার গাইন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আহমেদ উল্যাহ মিয়া,বিসিআইসি সার ডিলার নাজিম উদ্দিন, উপসহকারী কৃষি অফিসার সৈয়দ ফাহিম প্রমুখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!