হোম » প্রধান সংবাদ » বগুড়ায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে দূর্গা পূজায় ৩ দিনের ছুটিসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন

বগুড়ায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে দূর্গা পূজায় ৩ দিনের ছুটিসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন

রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি : শুক্রবার সকাল ১১টায় ঐতিহাসিক সাতমাথা বগুড়ায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে দূর্গা পূজায় ৩দিনের ছুটিসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দাবিগুলোর মধ্যে দূর্গা পূজায় নিরাপত্তা জোরদার, সংখ্যালঘু কমিশন ও মন্ত্রণালয় গঠনসহ সারাদেশে অব্যাহতভাবে ধর্ষণের প্রতিবাদ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পৃষ্ঠপোষক ও সভাপতি রতন সিং, সাধারণ সম্পাদক ডাঃ সুব্রত ঘোষ, প্রধান সমন্বয়কারী সুমন দাস, সাংগঠনিক সম্পাদক বিপ্লব দাস, যুব মহাজোট বগুড়া জেলা শাখার আহবায়ক জনি মহন্তসহ, প্রদিপ বর্মন, সাগর সরকার, শয়ন দাস, সঞ্জয় দাস, বিদ্যুৎ দত্ত, সবুজসকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!