
মো: তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর থানার সীমানা প্রাচীরের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত মুক্তিযুদ্ধ আমলের মর্টার শেলটির সফল বিস্ফোরণ ঘটিয়েছি বাংলাদেশ সেনাবাহিনী। যশোর সেনানিবাস থেকে ক্যাপ্টেন মেহেদী হাসানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম এসে মর্টার শেলটির বিস্ফোরণ ঘটায়।
বৃহস্পতিবার (১লা অক্টোবর) সকালে থানা বাউণ্ডারির ভেতরের স্টাফ কোয়ার্টারের পুরাতন ভবনের সামনের আগাছা পরিষ্কার করার সময় পরিত্যক্ত অবস্থায় মর্টার শেলটি দেখতে পেয়ে জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাকে বিষয়টি জানান জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম। পরবর্তীতে সেনাবাহিনীর একটি টিম এসে বৃহস্পতিবার দুপুরে জীবননগর হ্যালিপেড এলাকায় মর্টার শেলটির সফল বিস্ফোরণ ঘটায়।
এ সময় সেনাবাহিনীর টিমের সাথে চুুয়াডাঙ্গা জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মোঃ আবু রাসেল, জীবননগর থানার সেকেণ্ড অফিসার এসআই বাবুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ধারণা করা হচ্ছে এটি মুক্তিযুদ্ধ আমলের অবিস্ফোরিত একটি মর্টার শেল।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান