
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার ও তাহিরপুর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসুচির ৬৮ বস্তা সরকারি চাল ও দুই ডিলারসহ ৪ জন কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর রাতে দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের শ্রীপুর বাজার ও তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনয়নের লামাগাও বাজারে গোপন সংবাদের ভিত্তিতে খাদ্য বিভাগ ও পুলিশ অভিযান পরিচালনা করে খাদ্য বান্ধব কর্মসুচির চাল আটক করে। পুলিশ জানায় ডিলার মাসুক আলমের দোকান থেকে হিসাব বহিঃভুত ১৪ বস্তা, আফসন নগর গ্রামের মফিজ আলীর বাড়ি থেকে ৪৪ বস্তা চাল উদ্ধার করা হয়েছে ।
অন্যদিকে তাহিরপুর উপজেলার লামাগাও বাজার থেকে ১০ বস্তা চাল উদ্ধার করে পুলিশ। আটক কৃতদের বিরুদ্ধে দোয়ারাবাজার ও তাহিরপুর থানায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজির আলম ও তাহিরপুর থানার এস আই জহরলাল দাস জানান, চাল উদ্ধার করার পর উপজেলা খাদ্য কর্মকর্তা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান