
মোঃ শহিদুল ইসলাম,ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় তানিম (২৩) নামের এক যুবক নিহত এবং তার ছোট ভাই তাফিম (১৫) মারাত্মক আহত হয়েছেন। বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় দাশুড়িয়া-লালন শাহ সেতু মহাসড়কের কোলেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা উভয়ই দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের খালেদ খানের ছেলে। স্থানীয় ফরিদ আহমেদ জানান, তানিম এবং তাফিম নানার বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার পথে পথিমধ্যে কোলের কান্দির স‘মিলের সামনে পৌছালে একটি অটোরিকশার সাথে তাদের মোটর সাইকেলের ধাক্কা লাগে।
এ সময় দুইভাই রাস্তায় ছিটকে পরে। সে সময় পিছন থেকে দাশুড়িয়া দিক থেকে আসা একটি ট্রাক তানিমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত যুবক তানিম ভেকু গাড়ির ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। পাকশী হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। নিহতের ছোট ভাই তাফিমকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান