
এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়া ধুনট উপজেলার কলেজ রোড হাই স্কুল মার্কেটে ওঠা অবৈধ স্থাপনা ( ৩০সেপ্টেম্বর) বুধবারে গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ধুনট উপজেলা নির্বাহি অফিসার সঞ্জয় কুমার মোহন্ত ভ্রাম্যমাণ আদালতে গত বুধবার ধুনট কলেজ রোড হাই স্কুল মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করেছেন। এ সময় ফুটপাত ও রাস্তায় থাকা ১৬টি দোকান ঘর উচ্ছেদ করা হয়।
ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত অভিযানে নেতৃত্ব দেন। ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন ধুনট সরকারি (ভূমি) কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি । ধুনট উপজেলার কলেজ রোড হাই স্কুল মার্কেট এলাকার দোকানিদের মালামাল সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। কিন্তু তাঁরা সময় মতো দোকানিরা মালামাল সরিয়ে না নেয়ায় বুধবার সকাল ১০টা থেকে দোকানিদের থেকে যাওয়া মালামাল ও চৌকি ও টেবিলগুলো আসবাবপত্র অপসারণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের উপজেলা নির্বাহি অফিসার সঞ্জয় কুমার মহন্ত সাংবাদিক এম.এ রাশেদকে বলেন, ধুনট উপজেলা শহীদ মিনার থেকে হাই স্কুল মার্কেট পর্যন্ত ভ্রাম্যমান আদালত অভিযান চালানো হয়। এতে অন্ততে ১৬ টি দোকানের স্থাপনা অপসারণ করা হয়। এর মধ্যে চা স্টল, বইঘর , স্বর্ণের দোকান, পার্সের দোকান, সেলুন, ওষুধের দোকান, ইলেকট্রনিক দোকান , ব্যাটারির দোকান, মটরসাইকেল মেকার এর দোকান রয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান