
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের হাজারকী উচ্চ বিদ্যালয়ের একক কর্তৃত্বের ক্ষমতাধারী, নির্মম-অত্যাচারী প্রধান শিক্ষক ফরিদুলের বিরুদ্ধে শতশতএলাকাবাসী মানবন্ধন কর্মসূচী পালন করেছে। বিদ্যালয়ের দাতা ও নিরীহ পরিবারের প্রতি মামলা-হামলাসহ হয়রানির শত অভিযোগ সঠিক তদারকি না করায় কাজেআসছেনা বলে অভিযোগ সাধারন এলাকাবাসীর। তাদের দাবি, এতো অন্যায়, অত্যাচার ও নির্মমমতার পরও কোন না কোনভাবে আইনের ফাঁকে বেরিয়ে যায় ঐ প্রধানশিক্ষক। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য,
শিক্ষক সদস্য ছাড়া বাকিদের স্বাক্ষর জাল- জালিয়াতির মাধ্যমে শিক্ষক নিয়োগসহ বিভিন্ন অপতৎপরতায় তার বিরুদ্ধেঅজানা কারণে কোন ব্যবস্থা না নেওয়ার অভিযোগ ভুক্তভোগী এলাকাবাসীর । বেলা ১১ টায় বাদির মামলায় উল্লেখ করা ঘটনাস্থলেই শতশত এলাকাবাসী ‘প্রধানশিক্ষক ফরিদুলের অত্যাচার থেকে বাঁচতে চাই, মিথ্যা মামলা প্রত্যাহার কর করতে হবে’ স্লোগানে স্লোগানে একত্রিত হয়ে মানবন্ধন কর্মসূচি পালন করে ।
নির্বাচিতসভাপতি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আসাদ আলী প্রাং সহ অন্য সদস্যদের না জানিয়ে ভুয়া মাস্টাররোল তৈরি করে তা আত্মসাত করেন বলে অপর এক মামলা নং ১৯৯/১৭নন্দীগ্রামে উল্লেখ করা হয়। একইসাথে ঐ মামলায় একইভাবে গ্রন্থাগারিক পদে নিয়োগ দেওয়ার অভিযোগ করা হয়েছে। এবং সভাপতির মৃত্যুর পর নির্বাচনের উদ্দেশ্যেপ্রবিধানমালার ৩১ ধারার বিধান অনুসরণ না করে সদস্যদের না জানিয়ে শুধুমাত্র শিক্ষক সদস্যদের নিয়ে জাল রেজুলেশনের জাহিদুর রহমান সোনারকে সভাপতি পদেনিয়োগ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। আর এর প্রতিবাদ করায় সভাপতি মরহুম আসাদ আলীর পুত্রসহ ৬জনকে আসামী করে একটি চাঁদাবাজী মামলা দেয়ায়এলাকাবাসী ফঁসে উঠেছে প্রধান শিক্ষক ফরিদুলের বিরুদ্ধে।