প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ২:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২০, ১১:৪০ পি.এম
বগুড়ায় পুলিশ টেলিকমের অতি: আইজিপি ইকবাল বাহার

এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়া সফর করে গেলেন পুলিশ টেলিকমের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার। সোমবার রাত ৮ টার দিকে পুলিশ লাইন্সের অফিসার্স মেসে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আলী হায়দার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) আব্দুর রশিদ এবং জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী উপস্থিত ছিলেন।
সনাতন চক্রবর্তী জানান, মঙ্গলবার সকালে অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার বগুড়া জেলা পুলিশের টেলিকম শাখা পরিদর্শন করেন। পরে সকাল ১১টার দিকে নওগাঁর উদ্দেশ্যে বগুড়া ত্যাগ করেন। উল্লেখ্য, অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার দীর্ঘদিন রাজশাহী রেঞ্জের ডিআইজি'র দায়িত্বে ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.