
আমিনুল ইসলামঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (১৩ তম) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের (অবসরপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন, ১৯৮০ এর ১০(১) ধারা অনুসারে ড. শেখ আব্দুস সালামকে আগামী চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের ১৩তম উপাচার্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শেখ আব্দুস সালামকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে আগামী চার বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে। তবে রাষ্ট্রপতি ও আচার্য চাইলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। পাশাপাশি উপাচার্য হিসেবে তিনি অবসর অব্যবহিতপূর্ব পদে প্রাপ্ত বেতন-ভাতার সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। এছাড়া বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন বলেও প্রজ্ঞাপনে আদেশ জারি করা হয়েছে।
উল্লেখ্য, গত ২১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ১২তম উপাচার্য হিসেবে প্রথমবারের মতো মেয়াদ পূর্ণ করেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী। ঢাকা বিশ্ববিদ্যালয়েরর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শেখ আব্দুস সালামকে বিশ্ববিদ্যালয়ের ১৩তম উপাচার্য হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২