হোম » প্রধান সংবাদ » শরনখোলায় ধর্ষণসহ নারী নির্যাতনের প্রতিবাদে সাধারণ  ছাত্রদের উদ্যোগে মানববন্ধন

শরনখোলায় ধর্ষণসহ নারী নির্যাতনের প্রতিবাদে সাধারণ  ছাত্রদের উদ্যোগে মানববন্ধন

মোঃনাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ দেশে একের পর এক ধর্ষণসহ নারী নির্যাতনের প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সকাল ১০ টায় বাগেরহাট জেলার শরনখোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থী বৃন্দ।
সম্প্রতি সাভারের নীলা রায়কে হত্যা, খাগড়াছড়িতে আদিবাসী কিশোরী ও সিলেটে এমসি কলেজে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের প্রতিবাদে তারা এ মানববন্ধন করছেন। ঘন্টা ব্যাপী এই মানবন্ধনে এটাই কি আমাদের স্বাধীনতা অর্জন,যেখানে স্বামীর সামনে স্ত্রীকে করা হয় ধর্ষণ এই স্লোগানকে সামনে রেখে বক্তারা বলেন, “গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে নারীদের প্রতি সহিংসহা হয়েছে। পথেঘাটে নারীরা সামাজিকভাবে নিরাপত্তাহীন হয়ে পড়ছে। কভিড-১৯ এর ভেতরেও নরপশুরা হিংস্র হয়ে উঠেছে।”
দেশের বিভিন্ন স্থানে নারীদের প্রতি সহিংস ঘটনা ঘটায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানান তারা। একই সাথে নারীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবিও জানানা বক্তারা।
মোঃ ইলিয়াস হোসের উপস্থাপনায় মানববন্ধনে বক্তব্য দেন সাধারন শিক্ষার্থীদের পক্ষে উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মোঃ সাইফুল ইসলাম জীবন, সুরাইয়া আক্তার সেলিনা, সদস্য সচিব আদর্শ মানব কল্যান সোসাইটির শরণখোলা শাখা,মোঃ সাকের হোসেন,মামুন আল আলভী,মোঃ আহনাফ তাহমিদ,মোঃ হৃদয় হোসেন,মোঃ সৌখিন সহ অন্যরা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!