কামরুল হাসান শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদে খাদ্যবান্ধব কর্মস‚চির কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে অত্র ইউনিয়ন পরিষদে ১৫৫৮ হতদরিদ্রের মাঝে এ কার্ড বিতরণ করেন, ইউনিয়ন চেয়ারম্যান এস এম রূপম। উপস্থিত ছিলেন, সচিব আঃ মতিন ইউপি সদস্য বিউটি বেগম, পারভীন, মজনু, নবাব, মাসুম,আঃ কুদ্দুস, অসীম,আঃ কাশেম প্রম‚খ।