
আরিফুল ইসলাম(আরিফ) ময়মনসিংহ, ভালুকা,প্রতিনিধিঃ-ভালুকা উপজেলা ছাত্রলীগের পক্ষে জেলা পরিষদের অন্যতম সদস্য মোঃ মোস্তফা কামাল এর সুযোগ্য পুত্র,ভালুকা উপজেলা ছাত্রলীগের উপ সমাজসেবা বিষয়ক সম্পাদক,তরুণ ছাত্রলীগ নেতা মোঃ সুজন সরকার উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতায় দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং বিভিন্ন স্থানে ব্যাপক বৃক্ষ রোপন করা হয়েছে।উপজেলার হবিরবাড়ীর জামিরদিয়া সহ বিভিন্ন স্থানে মসজিদ,মাদ্রাসা,স্কুলে নিজ অর্থায়নে এ কার্যক্রম পরিচালনা করেন।ছাত্রলীগ নেতা মোঃ সুজন সরকার জানান,বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা,
দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে,ছাত্রলীগ এর আয়োজনে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলে গণতন্ত্রের মানস কন্যা,বিশ্ব শান্তির অগ্রদূত বঙ্গবন্ধু কন্যা,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী,দেশরত্ন শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকীতে কেক কাটা,বৃক্ষরোপন কর্মসূচি ও মিলাদ মাহফিল উদযাপন করা হয়েছে।দোয়া, মাহফিল এবং মোনাজাত শেষে বিভিন্ন স্থানে সাধারন জনগণ সহ এতিমখানা মসজিদে মিষ্টি বিতরণ ও প্রধানমন্ত্রীর সুস্থতায় ও দীর্ঘায়ু কামনায় দোয়া কামনা করেন।এসময় ছাত্রলীগের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।