
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে প্রতিপক্ষের হামলায় ৬ জন গুরুতর আহত দোকান ভাংচুর ও প্রায় ২৫ হাজার টাকা লুটের ঘটনা ঘটেছে। অভিযোগ সুত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর রবিবার দুপুরে উপজেলার খানপুর ইউনিয়নের খয়ের খালী প্রথামিক বিদ্যালয় সংলগ্ন জমি মাপযোগের সময় কথা কাটাকাটির এক পর্যায়ে এ হামলার ঘটনা ঘটে।
কথাকাটিকে কেন্দ্র করে কয়ের খালী গ্রামের জালাল মন্ডলের ছেলে জুয়েল ও রুবেল, আব্দুল গনির ছেলে নান্দার, নান্দার এর ছেলে আরিফ, মজু ফকির এর ছেলে বাবলু লাটি শোটা নিয়ে একই গ্রামের করিম বক্সের ছেলে শহিদুল ইসলাম, আশাদুল ইসলাম, লুৎফর মন্ডল ও লুৎফর মন্ডলের স্ত্রী আলেয়া বেগম ছেলে আলিম ও আকাশ কে পিটিয়ে গুরুতর আহত করলে প্রতিবেশিরা গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরবর্তীত লুৎফর রহমান অবস্থার আরো অবনতি হলে তাকে বগুড়া শহীদি জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বাদশা মন্ডল বাদী হয়ে কয়েরখালী গ্রামের জালাল মন্ডলের ছেলে জুয়েল ও রুবেল, মজিবর রহমান ফকির ও তার ছেলে বাবুল আক্তার, বুলু, নান্দার হোসেনের ছেলে আরিফ, লিটন এবং আব্দুল গণির ছেলে নান্দার কে আসামী করে শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।