
এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সোমবার বিকেলে বগুড়া ধুনট উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধুনট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ টিআইএম নুরুন্নবী তারিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান মজনু।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।
সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই খোকন, ভাইস-চেয়ারম্যান মোঃ মহসিন আলম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি রেজাউল করিম রেজা,
শফিকুল ইসলাম শফি, কুদরত-ই খোদা জুয়েল, রেজাউল করিম দুলাল, ইঞ্জিনিয়ার আসিফ ইকবাল সনি, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন শরিফ, ভিপি সাইফুল ইসলাম ও উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।