
এম .এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শেরপুর উপজেলার রাজাপুর গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী মোছাঃ সুফিয়া বেওয়ার বসত বাড়ির উপর দিয়ে বিদ্যুতের তার নিয়ে যাওয়ায় তার মূল্যবান গাছ কেটে ফেলার ক্ষতিপূরণ পাওয়ার আশ্বাস পেলেও দীর্ঘদিনেও তিনি ক্ষতিপূরণের কোন টাকা পাননি বলে অভিযোগ করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায় তার বসত বাড়ির উপর দিয়ে একটি বিশাল ইন্ডাস্ট্রির বিদ্যুতের লাইন নেওয়ার জন্য যখন পল্লী বিদ্যুতের লোকেরা কাজ করছিল তখন সুফিয়া বেওয়া বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার বরাবর বাড়ীর উপর দিয়ে বিদ্যুতের সংযোগ না দেওয়ায় জন্য একটি আবেদন করেন। এতে কোন কাজ না হলে ২০১৯ সালের ১৯ জানুয়ারি শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর প্রতিকার চেয়ে আরো দুটি আবেদন করেন। কিন্তু দীর্ঘ প্রায় পৌনে দুই বছরেও তিনি কোন প্রতিকার পাননি।
প্রতিকারের আশায় তিনি বিভিন্ন স্থানে ধর্ণা দিচ্ছেন। গত কিছুদিন আগেও বিদ্যুতের সরবরাহ নিরাপদ করার জন্য তার বাড়ির ৬ টি গাছের ডালপালা মুড়ো করে কেটে দেওয়া হয় এতে তার বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে। ওই ইন্ডাস্ট্রির একজন কর্মকর্তা আব্দুল আজিজ ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিলেও সুফিয়া বেওয়া আজও কোনো ক্ষতিপূরণ পাননি বলে কান্নাজড়িত কণ্ঠে এই প্রতিনিধি কে জানান। এ ব্যাপারে ওই ইন্ডাস্ট্রির কর্মকর্তা আব্দুল আজিজ এর সাথে তাঁর মুঠোফোনে যোগাযোগ করলেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান