
মোঃ ইসলাম,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ে পাঠাগার উন্নয়নে উপকরণ সামগ্রী বিতরণ। ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে বিদ্যালয়ে পাঠাগার উন্নয়নে উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। রোববার পৌর শহরের গোবিন্দনগরস্থ সংস্থার নিজস্ব কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপির আয়োজনে বিতরণ অনুষ্ঠানে সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, বিশেষ অতিথি ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মুনসুর আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোশাররফ হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, সংস্থার প্রোগ্রাম অফিসার সুসময় মানকিন প্রমুখ। এ সময় সদর উপজেলার ৮টি উচ্চ বিদ্যালয়কে পাঠাগার উন্নয়নে উপকরণ এবং ৩টি বিদ্যালয়কে খেলার বিভিন্ন সামগ্রী প্রদান করেন অতিথিরা।
এর মধ্যে বালাপাড়া দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়, বালাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, নারগুন উচ্চ বিদ্যালয়, শাপলা আদর্শ উচ্চ বিদ্যালয়, ১৪৪নং নারগুন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদারগঞ্জ এমবি উচ্চ বিদ্যালয়, মথুরাপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পাঠাগার উন্নয়নে বুক সেলভ, টেবিল, বই, চেয়ার, সিলিং ফ্যান, লাইব্রেরী কার্ড, রেজিস্ট্রার খাতা প্রদান করা হয় এবং নারগুন সরকারি প্রাথমিক বিদ্যালয়, পটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সেন্ট মাদার তেরেসা স্কুলকে ফুটবল, স্কিপিং রেপ, ক্রিকেট ব্যাট, ক্রিকেট স্ট্যাম্প, সাইট বল, ফিরিসবি, হেন্ড বল, কেরাম বোর্ড, সিলিং ফ্যানসহ বিভিন্ন খেলাধুলা উপকরণ বিতরণ করা হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান