প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১১:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২০, ১২:৩৬ এ.এম
দুই দিনেও খোঁজ মেলেনি পদ্মায় ডুবে যাওয়া দুই শিক্ষার্থীর,উদ্ধার তৎপরতা অব্যাহত

মু.তামিম সিফাতুল্লাহঃ- রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডু নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রী সাদিয়া ইসলাম সূচনা ও তার ফুফাতো ভাই রিমনকে দুই দিনেও পাওয়া যায়নি। শুক্রবার বকেলে নৌকাডুবির পর থেকে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের পাওয়া যায়নি।
নিখোঁজ সাদিয়া আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) বিবিএ তৃতীয় সেমিস্টারের ছাত্রী। তিনি ঢাকার ধানমন্ডি এলাকায় বসবাস করেন। রাজশাহীর পবা উপজেলার খোলাবোনা এলাকায় চাচা জালাল উদ্দিনের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি। আর নিখোঁজ স্কুলছাত্র রিমনের বাড়ি নওগাঁ। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই-বোন।
রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, নদী ভাঙনের কারণে যে আবর্জনা তৈরি হয় সেগুলো নদীতে জমে যাওয়ার কারণে ডুবুরিদের সঠিকভাবে কাজ করতে সমস্যা হচ্ছে। তবুও আমরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছি। যতক্ষণ নিখোঁজ দু’জনকে পাওয়া না যায়, ততক্ষণ এ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে এ ঘটনায় দায়ের করা মামলায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। শনিবার দুপুরে নগরের দামকুড়া থানায় রাজশাহী নৌ-পুলিশের কনস্টেবল শরিফুল ইসলাম বাদী হয়ে নৌকার দুই মালিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। রাজশাহী নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাসুদ জানান, ঘটনার পর থেকে আসামিরা পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ১৩ জন যাত্রী নিয়ে পদ্মায় নৌকাডুবির ঘটনা ঘটে। পরে ১১ জনকে উদ্ধার করা হলেও বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ দু’জন এখনও নিখোঁজ রয়েছেন
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.