
শাহ এস এম ফরিদ: সিলেটের এমসি কলেজের হোষ্টেলে চাঞ্চল্যকর গৃহবধূ গণধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর রহমান (২৮) কে ২৭ সেপ্টেম্বর রবিবার বিশেষ অভিযান পরিচালনা করে সুনামগঞ্জের ছাতক উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে। সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মিজানুর রহমান বিপিএম এর নির্দেশনায় ছাতক সার্কেল এএসপি বিল্লাল হোসেন নেতৃত্বে ,
ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মিজানুর রহমান ও সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম এবং থানার এএসআই মোহাম্মদ আলী সহ এক একদল পুলিশ অভিযান চালিয়ে সিলেট এমসি কলেজ হোস্টলে স্বামীকে বেধে রেখে গৃহবধূকে গণধর্ষনের ঘটনার মুল হোতা বালাগঞ্জ থানার চাঁন্দের পাড়া গ্রামের তাহিদ মিয়ার ছেলে এজাহার নামীয় প্রধান আসামী সাইফুর রহমান কে রবিবার ভোর ৭টায় সুনামগঞ্জ জেলার ছাতক থানার নোয়ারাই খেয়াঘাট হইতে গ্রেফতার করা হয়। সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রাহমান পিপিএম জানান, গৃহবধু ধর্ষন মামলার আসামি সাইফুর ঘটনার পর ছাতক সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলো । কিন্ত গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে মুল অপরাধীকে গ্রেফতার করিতে সক্ষম হই। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী সাইফুরকে সিলেট শাহ পরান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন ছাতক থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) মিজানুর রহমান।